কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত সোমবার বিকেলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল স্বাস্থ্য উপকেন্দ্র চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল হোসেন, আলমগীর হোসেন, খায়রুল বাশার, আয়নুল হক, আবদুল হান্নান খান, এনামুল হক, আবদুল হাদী আলমাজী, শরিফ-উল আলম খন্দকার প্রমুখ।