প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বামনা উপজেলায় গতকাল বুধবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্ল্যান্ট প্রোটেকশন কর্মসূচির আওতায় বেসরকারি কৃষি উদ্যোক্তা প্রতিষ্ঠান রিফাত এন্টারপ্রাইজ এই সমাবেশের আয়োজন করে। বামনা উপজেলার বলইবুনিয়া এলাকায় সকাল ১০টায় আয়োজিত এই সমাবেশে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় দেড় হাজার কৃষক যোগ দেন। বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইনুর আযম খানের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন বরগুনা ২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান। বক্তৃতা করেন বামনা সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, ইউএনও মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল, রিফাত এন্টারপ্রাইজের পরিচালক কাজী মুন্নি প্রমুখ।