কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে নেত্রকোনায় কৃষক সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা পাবলিক হলে জেলা কৃষক লীগ এই সমাবেশের আয়োজন করে।
কৃষক লীগের জেলা কমিটির সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।