কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি ও খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরে কৃষক সমাবেশ হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমূল মহিলা সমিতির কার্যালয়ে এর আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান। বক্তব্য দেন জেলা কৃষক লীগের সম্পাদক দীপক কুমার পাল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, সাংবাদিক সরকার শহিদুজ্জামান, উত্তম সরকার প্রমুখ। সমাবেশে কৃষক সংগঠনের প্রতিনিধি, সমবায় সদস্য, নাগরিক আন্দোলনের কর্মী, সাংস্কৃতিক কর্মী, কৃষক, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, যুব সংগঠনের সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশের আগে শোভাযাত্রা বের করা হয়।