কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার ভাটকৈ গ্রামে গত শনিবার আমন ধানে বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও ব্লাস্ট রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে কৃষক সমাবেশ হয়েছে। কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ। আরও বক্তব্য দেন সবুজ শাহা, কামরুজ্জামান প্রমুখ।