কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের কাছ থেকে ফসল কেনার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু, বিএডিসিকে সচল করাসহ সাত দফা দাবিতে গতকাল বুধবার পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয়ক আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুজুর আলী সরদার। সভাপতিত্ব করেন জামাত আলী মণ্ডল।