কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শালদিঘা হাওরে বোরো মৌসুমের ফসল রক্ষায় রাবার ড্রাম স্থাপনের দাবিতে গতকাল রোববার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিঁপড়াকান্দা গ্রামের সামনের মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মধ্যনগর থানা শাখা এই কর্মসূচির আয়োজন করে। এতে আশপাশের সাতটি গ্রামের শতাধিক কৃষক অংশ নেন। সিপিবির জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম, জেলা কমিটির সদস্য জয় কৃষ্ণ সরকার, মৌজ আলী, মধ্যনগর থানা শাখার সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ।