কৃষক সমিতির নেতা হত্যায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় কৃষক সমিতির উপজেলা সহসভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আবদুর রশিদ (৩৫) হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার নিহত ব্যক্তির স্ত্রী নাজমা খাতুন মামলাটি করেন।
ওই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত শুক্রবার সংবাদ সম্মেলন করেছে ওয়ার্কার্স পার্টি। পাবনা শহরে একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা। গত বুধবার রাতে দিয়ারপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে আবদুর রশিদকে একদল দুর্বৃত্ত কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
নাজমা খাতুন বলেন, ‘ওরা আমার স্বামীক খুন করেও গ্রামে ঘুরতেছে। আর পুলিশ আসে উল্টে আমাগের হুমকি দিচ্ছে। আমরা ইয়ের বিচার চাই।’
শুক্রবারের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও সাংসদ মোস্তাফা লূৎফুল্লাহ, কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য নূর আহম্মেদ, ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
নূর আহম্মেদ বলেন, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।