কৃষক সমিতির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিপণ্য বহনকারী যানবাহন হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, সব দলের অংশগ্রহণে নির্বাচন ও রাজনীতির নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারাসহ জ্বালাও-পোড়াও বন্ধ করার দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার থানার মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা তাজুল মুল্লুক, দক্ষিণ জেলার সভাপতি মুক্তিযোদ্ধা পুলক কুমার দাশ, সাধারণ সম্পাদক আলমগীর সওদাগর, সিপিবির পটিয়া উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা মুক্তিমান বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নেতা যুগল সরকার, শিক্ষক শ্যামল দে প্রমুখ।