কৃষক সমিতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ও ২২ নভেম্বর ফরিদপুরে বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর বেলা দুইটায় শহরের অম্বিকা ময়দানে সম্মেলনের উদ্বোধন করবেন মৌলভীবাজারের প্রবীণ কৃষকনেতা আবদুল মালিক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ২২ নভেম্বর সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে কৃষক সমিতির কাউন্সিল অধিবেশন বসবে।
ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি আতাউর রহমান জানান, সারা দেশ থেকে প্রায় ১৫ হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন বলে তাঁরা আশা করছেন।