কৃষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার সন্ধ্যায় শাহজাহান মল্লিক (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে শাহজাহানের ভাই ডালিম মল্লিক একই এলাকার আবদুল মজিদ মল্লিকসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মজিদের সঙ্গে শাহজাহানের জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।