কৃষককে পিটিয়ে হত্যা তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সাঈদ (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি বিল থেকে অজ্ঞাতপরিচয়ের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। কুমারখালী থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে কৃষক আবু সাঈদের একটি হাঁস প্রতিবেশী শমসের আলী ও সেলিম হোসেনেরে বাড়িতে যায়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সেলিম ও শমসেরের নেতৃত্বে কয়েকজন লোক আবু সাঈদের বাড়িতে হামলা চালায়। এ সময় আবু সাঈদ ও তাঁর স্ত্রীকে বেধড়ক পেটানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু সাঈদ মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গতকাল বেলা ১১টার দিকে গোপালপুর গ্রামের শিওরের বিলের মধ্যে লাশটি দেখতে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীরা তাঁকে অন্য কোথাও হত্যা করে ওই বিলে লাশটি ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।