কৃষকদের অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের জলাবদ্ধতার অবসানে ব্যবস্থা গ্রহণ ও স্থানীয় মোহনার খালে স্লুইসগেট নির্মাণের দাবিতে গতকাল সোমবার অবস্থান ধর্মঘট করেছেন কৃষকেরা। মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃষ্টি উপেক্ষা করে শতাধিক কৃষক ওই কর্মসূচিতে অংশ নেন। এ সময় কৃষক মো. আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিপিবির মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।