কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে হাইব্রিড জাতের ধানের বীজ ব্যবহার করে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কৃষি বিভাগের মহাপরিচালক গত সোমবার কৃষি সমপ্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপপরিচালককে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।গত রোববার প্রথম আলোয় ‘যশোরে হাইব্রিড ধানের বীজে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ’ শিরোনামে প্রতিবেদন এবং পরের দিন সোমবার ‘হাইব্রিড বীজে চিটা, কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশিত হয়।কৃষি বিভাগ সূত্র জানায়, যশোরের চার শতাধিক কৃষকের ১৬৬ হেক্টর জমির বোরো ধানে চিটা হয়ে গেছে। এর মধ্যে ৯৭ দশমিক ৫ হেক্টর জমিতে চাষ করা হয় বিদেশি হাইব্রিড জাতের ধান। আর বাকি ৬৮ দশমিক ৫ হেক্টর জমিতে চাষ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীন জাতের ধান।সিড সার্টি-ফিকেশন এজেন্সির প্রধান কার্যালয়ের উপপরিচালক খায়রুল বাশার গতকাল যশোরের একটি ক্ষতিগ্রস্ত ধানখেত পরিদর্শন করে বলেন, চীন থেকে আমদানি করা হাইব্রিড বীজ ‘মধুমতি-২’-এ বীজবাহিত রোগ ‘নেকব্লাস্ট’-এর জীবাণু পাওয়া গেছে। তেজ ও ঝলক নামের হাইব্রিড বীজ এখনো পরীক্ষা করা হয়নি।