কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কমিশনারের কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা সেচ প্রকল্পের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টায় শহরের সেন্ট্রাল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কাচারি বাজারে অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করা হয়। এ সময় সেখানে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা অবস্থান নিয়ে সমাবেশ করে।
সমাবেশ বাসদের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আহসানুল হাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, সংগঠনের জয়পুরহাট জেলা সমন্বয়ক ওবায়দুল মুসা, খেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঞ্জুর আলম প্রমুখ।