কৃষকদের নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার কৃষকদের নিয়ে কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সম্মেলনকক্ষে বেলা ১১টায় এ কর্মশালা হয়। ‘ব্যাকটেরিয়াজনিত ধানগাছের পাতা ঝলসানো রোগ নিরাময়’ শীর্ষক এ সেমিনারে কৃষকেরা দাবি করেন, সুস্থ বীজ সহজলভ্য না হওয়ায় তাঁরা প্রায়ই ক্ষতিগ্রস্ত হন। বিভাগীয় প্রধান শাহজাহান মঞ্জিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক লুৎফুল হাসান ও বিশেষ অতিথি ছিলেন ওই বিভাগের শিক্ষক ইসমাঈল হোসেন। বক্তব্য দেন শিক্ষক রশিদুল ইসলাম ও কৃষক আবদুল হালিম। বাংলাদেশ