প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নে বেশি দামে ইউরিয়া সার বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। গতকাল রোববার দুপুরে পাণ্ডারগাঁওয়ের শ্রীপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক শ কৃষক অংশ নেন। এতে বক্তৃব্য দেন মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, পাণ্ডারগাঁও ইউপি সদস্য নবাবুর রহমান প্রমুখ। কৃষকদের অভিযোগ, সারের বস্তাপ্রতি নির্ধারিত মূল্য ৮০০ টাকা হলেও স্থানীয় ডিলার শামছুল ইসলাম এক হাজার ১০০ টাকায় বিক্রি করছেন। অভিযোগ অস্বীকার করেছেন শামছুল। অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।