কৃষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের দাম মণপ্রতি এক হাজার টাকা, কৃষি উপকরণের দাম কমানো এবং প্রতিটি ইউনিয়নে চাল-ধান ক্রয়কেন্দ্র স্থাপনের দাবিতে নড়াইল জেলা কৃষক সমিতি গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করে। শহরের মুচিপাল চত্বরে আধা ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি খন্দকার শওকত হোসেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক বরকত উল্লাহ, অঞ্জন রায়, জালাল চৌধুরী প্রমুখ।