কৃষকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের বোরো ফসলের মাঠে গতকাল বুধবার বিষমুক্ত ফসল উৎপাদনে করণীয়-বিষয়ক সভা হয়েছে। এতে স্থানীয় কৃষক ও কৃষাণিরা অংশ নেন। এতে আদমপুর গ্রামের জাতীয় কৃষি পদকপ্রাপ্ত প্রভাষক মতিন সৈকতের সভাপতিত্বে বক্তৃতা করেন রহিমা আক্তার, মো. শাহজাহান প্রমুখ। বক্তারা এ সময় কৃষকদের কীটনাশক ব্যবহার না করে জৈবিক পদ্ধতিতে পোকা দমনের পরামর্শ দেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|