কৃষকনেতার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক জামাল মিয়াকে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা বলেন, সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় তাঁর নামে যেসব মামলা দেখানো হয়েছে, সেগুলো ষড়যন্ত্রমূলক। এ ছাড়া তাঁকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টা পরও আদালতে হাজির না করায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জামালকে গত শুক্রবার দুপুরে কালাগুল চা-বাগানসংলগ্ন মাখরখলায় নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।