প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিপ্লব চাকী বলেছেন, মির্জা আশফাক হোসেনের মালিকানাধীন উত্তরা হিমাগারে আলু রেখে ১০ হাজার কৃষক গত বছর সর্বস্বান্ত হয়েছেন। মির্জা আশফাক তখন কৃষকদের ক্ষতিপূরণ দিতে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষতিপূরণ আর দেননি। ক্ষতিপূরণ পাইয়ে দিতে তিনি কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। গত বুধবার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত চার জেলার কৃষক সমাবেশে তিনি ওই দাবি জানান। কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আলতাফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল।