কৃষকের আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকার জন্য অপমানের আশঙ্কায় বিষপানে আত্মহত্যা করেছেন এক কৃষক। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের চরদিয়ারা কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই কৃষকের নাম আজাহার হাওলাদার (৬৫)।আজাহারের ছেলে কবির হোসেন জানান, তাঁর বাবা সাত-আট বছর আগে থেকে এলাকার আহমাদুল্লাহ, আলী আজম ও গোলাম মোস্তফা খানের জমি একসনা ইজারা নিয়ে চাষাবাদ করে আস-ছিলেন। এতে তিনি জমির মালিকদের কাছে প্রায় চার লাখ টাকা দেনা হয়ে যান। কিছুদিন আগে পাওনা-দারদের এক লাখ ৭০ হাজার টাকা পরিশোধও করেন তিনি। কিন্তু পাওনাদারেরা পাওনা টাকার দ্বিগুণ পরিশোধের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। তিনি আরও জানান, গত সোমবার পাওনাদারেরা তাঁর বাবাকে কালাইয়া বন্দরে মারধর করেন এবং টাকা আদায়ের জন্য হুমকি দেন। এর কয়েক দিন আগে তাঁদের উঠান থেকে ধান লুট করে নিয়ে যান পাওনাদারেরা।শুক্রবার সকালে পাওনাদারেরা বাড়িতে আসছেন এমন খবর পেয়ে বাড়ির উঠানে দাঁড়িয়েই বিষ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান। তবে অন্যতম পাওনাদার আহমাদুল্লাহ আজাহারকে মার-ধর, ধান লুট এবং হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা পাওনা টাকা শোধ করতে আজাহারকে তাগাদা দিয়ে-ছিলাম। এটা কি কোনো অপরাধ? শুক্রবার লোকমুখে শুনেছি, আজাহার নাকি মারা গেছেন।’কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা বলেন, ‘পাওনা-দারেরা গত সোমবার আজাহারকে পিটিয়েছে বলে শুনেছি। পাওনা-দারেরা বাড়িতে আসছেন—এ খবর পেয়ে আজাহার বিষপানে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।’লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন বাউফল থানার উপপরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম। তিনি বলেন, এটা আত্মহত্যা কি না, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা যাবে না। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।