কৃষকের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে সাধারণ কৃষকেরা মানববন্ধন করেছেন। অবিলম্বে সারের দাম না কমালে ধান, পাটসহ খাদ্যশস্য চাষ না করাসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি দেন তাঁরা। বুধবার বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী, দুর্গাপুর, মিরপুর উপজেলার কুর্শা ও আমবাড়িয়া ইউনিয়নের প্রায় এক হাজার কৃষক পাটিকাবাড়ী বাজারে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মাঝিলা গ্রামের কৃষক দাউদ মণ্ডল বলেন, চাষিরা এখন চরম কষ্টে আছেন।