কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুদাম না থাকলে ধান কিনে কৃষকের কাছে রাখুন, তারাই সরকারের হয়ে ওই ধান সুরক্ষা করবে। মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে নয়, কৃষকের কাছ থেকে ধান কিনুন, তাহলেই কৃষক আশ্বস্ত হবে।’গতকাল বুধবার নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে কৃষক অবস্থান কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন এসব কথা বলেন। জেলা ওয়ার্কার্স পার্টি এ কর্মসূচির আয়োজন করে। দাবদাহকে উপেক্ষা করে বিভিন্ন এলাকার কয়েক শ কৃষক এ কর্মসূচিতে অংশ নেন।জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, কমরেড ইকবাল কবীর জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাফিজুর রহমান, কমরেড দিপংকর সাহা, অরবিন্দু আচার্য্য, নওরজে মোল্লা, আবদুল কুদ্দুস প্রমুখ।পরে কৃষক-খেতমজুরেরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।