কৃষকের কাছ থেকে সরকারকে সরাসরি ধান কিনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। উত্পাদন ব্যয় সঠিকভাবে হিসাব করে ধানের মূল্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি সারের অভ্যন্তরীণ উত্পাদন বৃদ্ধির মাধ্যমে উত্পাদন ব্যয় হ্রাসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন নাগরিক সংহতির নেতারা। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট মিলনায়তনে নাগরিক সংহতি আয়োজিত সেমিনারে নেতারা এ দাবি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চেয়ারম্যান ও সাংসদ শওকত মোমেন শাহজাহান।