কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। একই দাবিতে জেলার দিরাই উপজেলাতেও সঞ্চারকলিপি দেওয়া হয়। জামালগঞ্জে বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির আহ্বায়ক রহমান মিজান, সংগঠনের উপজেলা সংগঠক অজিত লাল রায়, ধনঞ্জয় পাল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আলী আমজাদ প্রমুখ।