কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের চৌমাথা মোড়ে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ধান, চাল ক্রয়কেন্দ্র স্থাপনসহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়ের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখা বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সহসভাপতি সন্তোষ বর্মণ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মিজানুর রহমান, জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান, পলাশবাড়ি উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক জবরুল হাসান, জেলা খেতমজুর সমিতির সভাপতি একরাম হোসেন, সহসভাপতি মশিউর রহমান প্রমুখ।
বক্তারা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়; সার, বীজ, কীটনাশক, কৃষি উপকরণের দাম কমানো; সবজি সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার নির্মাণ; পল্লি রেশন এবং শস্যবিমা চালু করার দাবি জানান।