কৃষকের গণশুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরের সোনালি ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে নদী খনন ও বাঁধ উঁচু করার দাবিতে গত সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষকদের গণশুনানি অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইরার আয়োজনে এবং পপি ও অক্সফামের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া। এতে ক্ষতিগ্রস্ত কৃষাণ-কৃষাণিরা গত বন্যায় তাঁদের ফসলহানির বিবরণ তুলে ধরেন।