কৃষকের তিন বিঘার গাজরগাছ কেটে সাবাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে চেনু সরদার নামে এক কৃষকের তিন বিঘা জমির গাজরগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামরী সাকড়েগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।চেনু সরদার জানান, তিনি এ বছর তিন বিঘা জমিতে উন্নত জাতের গাজরের চারা লাগিয়েছিলেন। ভালো ফলন হয়েছিল। গত বুধবার বিকেলে তিনি গাছের পরিচর্যা করে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে এসে দেখেন, রাতের আঁধারে কে বা কারা সব গাছ কেটে ফেলে রেখেছে।ক্ষতিগ্রস্ত কৃষক আরও জানান, তিনি অন্যের জমি ইজারা নিয়ে প্রায় এক লাখ টাকা খরচ করে গাজরের চাষ করেছিলেন। এবার তিনি দুই লাখ টাকা আয়ের আশা করছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তাঁর সেই আশা পূরণ হতে দেয়নি।