কৃষকের ধান আ.লীগের নেতাদের গোলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় কৃষকের কষ্টের ধান যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের গোলায়। বোরোর সেচ খরচের নামে নেতারা কৌশলে কৃষকের খেত থেকেই চার ভাগের এক ভাগ ধান নিয়ে যাচ্ছেন নিজেদের ঘরে।সেচ খরচের টাকার বদলে নেতারা খেতের ধান নিয়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠছে না কৃষকের। অভিযোগ উঠেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ক্ষমতাসীন দলের নেতাদের নামে গভীর নলকূপ বরাদ্দ এবং অপারেটর নিয়োগ দিচ্ছে।কৃষি বিভাগ সূত্র জানায়, সোনাতলা ও সারিয়াকান্দিতে বিএডিসি ও বরেন্দ্রর ৬২টি গভীর নলকূপ চালু আছে। এর মধ্যে ৪৩টির অপারেটরই আওয়ামী লীগের নেতা-কর্মী। বোরোর সেচ খরচের নামে কৃষকের খেত থেকে উৎপাদিত ধানের ১৮-৩৩ শতাংশ ভাগাভাগি করে নিচ্ছেন নলকূপ মালিকেরা।জানতে চাইলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বগুড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে, বেশির ভাগ ক্ষেত্রে অপারেটর হিসেবে সেই সরকারের লোকজনই বেশি নিয়োগ পেয়ে থাকে। তবে দলীয় বিবেচনায় নয়; বরেন্দ্র কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ দিয়ে থাকে দলভিত্তিক কৃষকদের মনোনয়নের ভিত্তিতে।তালিকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম: অংশীদারির ভিত্তিতে দলভিত্তিক কৃষকের নামে গভীর নলকূপ বরাদ্দ দেয় বরেন্দ্র ও বিএডিসি। এতে বরেন্দ্র এক লাখ টাকা এবং বিএডিসি সাড়ে ৩৮ হাজার টাকা অংশীদারি ফি নেয়। কৃষকদের মধ্যে থেকে একজনকে অপারেটর নিয়োগ দেওয়া হয়। কার্যত তারাই সেচ ব্যবস্থাপনা তদারকি ও দেখভাল করেন।অভিযোগ রয়েছে, ওই দুই উপজেলায় দলীয় প্রভাব খাটিয়ে গভীর নলকূপ নামে-বেনামে বরাদ্দ ও অপারেটর নিয়োগ নিয়ে রীতিমতো মালিক বনে গেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা বরেন্দ্রর কাছ থেকে প্রতি ঘণ্টা ১০০ টাকা এবং বিএডিসির কাছ থেকে ৯০ টাকা হিসেবে পানি কিনে নেন। কৃষকের জমিতে সেচের বিনিময়ে ঘণ্টা হিসেবে টাকা নেওয়ার কথা। কিন্তু কত টাকা নেওয়া হবে সে কথা কোথাও উল্লেখ নেই। এই সুযোগকে কাজে লাগাচ্ছেন অপারেটররা।সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক একাই বরেন্দ্রর তিনটি গভীর নলকূপ বরাদ্দ নিয়েছেন। তিনি বলেন, তিনটি গভীর নলকূপ নিজে তত্ত্বাবধান করলেও একটির অপারেটর তিনি নিজে। অন্যগুলোর অপারেটর তাঁর অংশীদারেরা। জিয়াউল হক বলেন, দলীয় প্রভাব খাটিয়ে নয়, নেতাদের সুপারিশে দলীয় লোকজন এসব নলকূপ বরাদ্দ পেয়েছেন। বরেন্দ্রর অপারেটরের তালিকায় তিনি ছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কাফি, উপজেলা কমিটির সদস্য মোস্তাক আহমেঞ্চদ, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন এবং উপজেলা কৃষক লীগের সভাপতিসহ অনেকের নাম রয়েছে।একই উপজেলায় বিএডিসির নলকূপ বরাদ্দের তালিকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নবীন আনোয়ার, দিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মিয়া, জোড়গাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনসহ বেশকিছু নেতার নাম রয়েছে।সারিয়াকান্দিতে বিএডিসির নলকূপ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বরাদ্দ পেয়েছেন। এ উপজেলায় বরেন্দ্রর ১৫টি গভীর নলকূপের অপারেটরের তালিকায় বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মীর নাম রয়েছে।ইচ্ছামতো ধান ভাগাভাগি: সোনাতলার উত্তর ভেলুরপাড়া গ্রামের কৃষক সারোয়ার হোসেন এবার তিন বিঘা জমিতে বোরো লাগিয়েছিলেন। হালচাষ থেকে শুরু করে সার, বীজ, সেচসহ ফসল ঘরে তোলা পর্যন্ত তাঁর খরচ হয়েছিল ২৯ হাজার টাকা। খেত থেকে ধান পেয়েছেন ৬০ মণ। ৪৫০ টাকা মণ দরে বাজারে ধান বিক্রি করে ঘরে উঠেছে তাঁর ২৭ হাজার টাকা। অন্যদিকে তিন বিঘায় সেচ দিয়ে নলকূপ মালিকের খরচ হয়েছে গড়ে তিন হাজার টাকা। খেত থেকে তিনি ধান ভাগাভাগি করে নিয়েছেন ১৫ মণ। যার বাজারমূল্য ছয় হাজার ৭৫০ টাকা।কৃষক সারোয়ার হোসেন আক্ষেপ করে বলেন, ‘জমিত সেচ দিয়েই ফসলের সব লাভ চুষে লিচ্চে শ্যালো-ডিপের মালিকেরা। ঘরত বসে থ্যাকে তারা হামার জমিত থাকে চার হাজার টেকা লাভ করিচ্চে।’পূর্ব ভেলুরপাড়ার কৃষক আবদুর রাজ্জাক বলেন, বিঘায় গড়ে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ আঁটি ধান হয়। নলকূপ মালিকেরা গড়ে ৩৫০ আঁটি ধানের ভাগ নেন। প্রতি আঁটিতে আধা কেজি ধান হলেও বিঘায় গড়ে চার মণ ধানের ভাগ নেন তাঁরা। বর্তমান বাজারদরে বিঘায় সেচ খরচ বাবদ নলকূপ মালিকেরা নিচ্ছেন এক হাজার ৮০০ টাকা।জানতে চাইলে জিয়াউল হক বলেন, বোরো মৌসুমে কৃষকের হাতে টাকা থাকে না। এ কারণে তাঁরা সেচ খরচের টাকা দিতে চান না। মৌসুম শেষে খেত থেকে ধান দেন। বিঘায় তিন থেকে চার মণ ধান উঠলেও খেত থেকে আনার এবং মাড়াই করার খরচ বাদ দিলে নলকূপ মালিকদের কোনো লাভ থাকে না।সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা রওশন কামাল বলেন, সেচ ব্যবসার নামে এখানে চলছে রীতিমতো নীলকরদের ব্যবসা। নীতিমালা লঙ্ঘন করে নলকূপ মালিকেরা কৃষকের ফলানো ধান নিজেদের ইচ্ছেমতো ভাগাভাগি করে নিচ্ছেন।