কৃষকের বাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে জিয়ারুল ইসলাম আকন্দ নামের এক কৃষকের বাড়িতে আগুন লেগে দুটি ঘরসহ ঘরের সব আসবাব পুড়ে গেছে। জিয়ারুল ইসলাম তালোড়ার কইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, জিয়ারুল কৃষিকাজের পাশাপাশি রাতে অন্যের পুকুর পাহারা দেন। ঘটনার দিন রাতে তিনি গ্রামের একটি পুকুরে পাহারা দিতে চলে যান। এ সময় বাড়িতে আগুন লেগে সব ভস্মীভূত হয়। কোনোমতে প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা।
জিয়ারুল বলেন, ‘আমার জীবনের সমস্ত সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে গরু কেনার জন্য রাখা ৩০ হাজার টাকাসহ দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’