কৃষকের মাঠ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে ২০১৬-১৭ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীকে কেন্দ্র করে কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামে শরিফ বাড়ির মাঠে অনুষ্ঠান হয়। এতে বিষমুক্ত সবজি উৎপাদন, উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য মৃধা মরিয়মের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল আমীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ, কৃষক আবুল হোসেন, মুরাদ হোসেন প্রমুখ।