কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামে গতকাল শুক্রবার বিকেলে বজ্রপাতে লাল মোহাম্মদ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় পৃথক বজ্রপাতের আহত হন ছয়জন। স্থানীয় ধলার মাঠে লাল মোহাম্মদ কৃষিকাজ করছিলেন। আহত ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার শাহারবাটি গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী শিল্পী খাতুন, আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন, মাইলমারী ধলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে হাসিদুল ইসলাম, কাছেদ আলীর স্ত্রী শারমিনা খাতুন, বাঁশবাড়িয়া কলোনিপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন ও নওপাড়া গ্রামের সাবদেল হোসেনের ছেলে বাবলু হোসেন।  মেহেরপুর প্রতিনিধি