কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমীন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার দহাকুলা এলাকার একটি মৎস্য ঘেরে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমীন সদর উপজেলার বালিথা এলাকার আমিনউদ্দীন সরদারের ছেলে। বালিথা গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, বাড়ির গবাদিপশুর জন্য রুহুল আমীন দহাকুলা এলাকায় শেখ মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন একটি মৎস্যঘেরে ঘাস কাটতে যান। একপর্যায়ে তিনি ওই মৎস্যঘেরের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।