কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের পাঠানবাড়ি এলাকায় গতকাল শনিবার বজ্রপাতে আবদুস সহিদ (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পাঠানবাড়ি গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে। সহিদের পরিবার সূত্রে জানা গেছে, সহিদ গ্রামের পাশে জমিতে ধান কাটছিলেন। বিকেল পাঁচটার দিকে আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। পরে তাঁকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।