কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে ধানবোঝাই পাওয়ার ট্রলি নিয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় বাবর আলী ওরফে বাবু (৩০) নামের এক কৃষক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। বাবর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনির তাহাজ উদ্দিনের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের খোকন মুন্সী জানান, বাবর গাইদঘাট গ্রাম থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে বাড়ি ফেরার পথে লেভেল ক্রসিংয়ে ট্রলির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি পৌঁছালে তিনি ট্রলিটি সরানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বাবর মারা যান।