প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের উত্তর কেতকীবাড়ি গ্রামে গতকাল মঙ্গলবার সকালে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসলাম উদ্দিন (৬৫) নামের এক কৃষক মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে গ্রামের ইসলাম উদ্দিন নিজ জমিতে রোপা আমন চারা লাগাতে গিয়ে নিজের বিদ্যুৎচালিত সেচপাম্প চালু করার উদ্যোগ নেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নীলফামারী প্রতিনিধি।