কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে সুজন মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রাজনগর গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে সুজন আমন আবাদের জমি চাষাবাদের জন্য হাওরে যাচ্ছিলেন। তিনি স্থানীয় দিলাল মিয়ার নির্মাণাধীন নতুন বাড়িতে বাঁশের খুঁটি দিয়ে অবৈধভাবে নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।