কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্টে ইনতাজ আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, লক্ষ্মীরচর গ্রামের ইনতাজ সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এ সময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।