প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ পাউসার এলাকায় মোশারফ হোসেন (৫০) নামের এক কৃষক পানিতে ডুবে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দক্ষিণ পাউসার গ্রামে পাশাপাশি দুটি পুকুর আছে। পুকুর দুটির মাঝখানে সামান্য জায়গা। মোশারফ হোসেন বৃহস্পতিবার পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য সেটিতে সেচযন্ত্র বসিয়ে পানি পশ্চিম পাশের পুকুরে ফেলছিলেন। একপর্যায়ে পশ্চিম পাশের পুকুরের পানি বেড়ে যায়। পরে আবার পশ্চিম পাশের পুকুরের পানি সরু ছিদ্র দিয়ে পূর্ব পাশের পুকুরে পড়তে থাকে। বেলা তিনটার দিকে ছিদ্রটি বন্ধ করতে যান মোশারফ। এ সময় তিনি পূর্ব পাশের পুকুরের তলায় নামেন। হঠাৎ দুই পুকুরের মাঝের জায়গাটি ভেঙে যায়। পানির তোড়ে মোশারফ তলিয়ে যান। পানি সেচে গতকাল পুকুরের তলায় মোশারফের লাশ পাওয়া যায়।