প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে রাইস মিলের ফিতায় জড়িয়ে ভোলা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আটটায় হাতীবান্ধা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাজারে হাড়িয়াকুঠি গ্রামের মঞ্জু মিয়ার রাইস মিল আছে। শুক্রবার রাতে ওই মিলে ধান ভাঙাতে যান সরকারপাড়া গ্রামের কৃষক ভোলা মিয়া। এ সময় অসতর্ক অবস্থায় তাঁর গায়ের চাদর রাইস মিলের ফিতায় জড়িয়ে তিনি আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টায় তিনি মারা যান। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, মিল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে রাইস মিলের ফিতায় জড়িয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।