কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর আড়াইটার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের অংকন (৩০) একই গ্রামের মেনাজুলের সেচপাম্পে যায় তাঁর জমিতে পানি নেওয়ার জন্য। এ সময় তিনি সেচপাম্পের বেড়া ধরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে সেচপাম্পের ঘরের বেড়ায় লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁর চিৎকারে পাম্পের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম অফিস|