কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীল এলাকায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সরফভাটা ইউপি সদস্য মো. ইসমাইল বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মীরের খীল গ্রামের কৃষক শাহ আলম (৩৫) খেতের বেগুন ও ক্ষীরা দেখতে যান। এ সময় বন্য হাতির আক্রমণে তিনি মারা যান।