কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামে গাছ থেকে পড়ে আহত কৃষক আবদুস সাত্তার হাওলাদার (৫২) মারা গেছেন। গতকাল সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে আবদুস সাত্তার বাড়ির একটি গাবগাছ থেকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।