কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সিরাজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জগতবেড় ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝড়ে ভাণ্ডারদহ গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে সেই তারে সিরাজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।