কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সেচপাম্পের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মজিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা গ্রামে এ ঘটনা ঘটে। মজিদ ওই গ্রামের বাসিন্দা। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে আমনের জমিতে সেচ দেওয়ার জন্য কৃষক মজিদ পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টের তার থেকে সংযোগ নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।