প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাছবাহী ভটভটি দুর্ঘটনায় আবদুল ওয়াদুদ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামে দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি বড় গাংনী গ্রামের মসজিদপাড়ায়। এলাকাবাসী দুর্ঘটনাকবলিত ভটভটির চালক মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের টুটুল হোসেন (২৬) ও মাছের মালিক একই গ্রামের তরিকুল ইসলামকে (২৫) ধরে পুলিশে সোপর্দ করেছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি