প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রামে গতকাল শুক্রবার খাদে পড়ে আবদুর ছাত্তার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পৌরসভার চাত্রাপাড় গ্রামে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, স্ত্রী আমেনাসহ ছাত্তার তামাকখেতে ভোের পানি দিতে যান। আমেনাকে পানি ছিটিয়ে দিতে খেতের মাঝে যেতে বলেন। তিনি পাশের খাদ থেকে বালতি দিয়ে পানি তুলতে যান। এ সময় মাটিতে পা পিছলে ছাত্তার গভীর খাদে পড়ে ডুবে যান। পরে রংপুর থেকে একদল ডুবুরি এসে ছাত্তারের লাশ উদ্ধার করেন।