প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোগেশ চন্দ্র (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার পুটিমারী ইউনিয়নের সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জোগেশ ওই গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে। পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম বলেন, রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ির শোয়ার ঘরে বৈদ্যুতিক বাতির হোল্ডার মেরামত করছিলেন জোগেশ। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।