প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরুর বর্জ্য ফেলাকে কেন্দ্র করে মারামারিতে দিনাজপুরের বিরলের খোপড়া গ্রামে লুৎফর রহমান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। লুৎফরের স্ত্রী শিল্পী আরা বলেন, বাড়ির পাশে গোবর ফেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার প্রতিবেশী রিয়াজুল ইসলামের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। ওই দিন বিকেলে লুৎফরকে রাস্তায় একা পেয়ে রিয়াজুল ও তাঁর সঙ্গীরা পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে লুৎফর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান। ওসি মজিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
দিনাজপুর অফিস